Help us keep the project running. Support Us!

Search Suggest

About Us

 হ্যালো সেই প্রজেক্ট যার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব সম্পর্কে আগামী প্রজন্মের মধ্যে সচেতনতা ছড়াতে এবং ভবিষ্যতে তাদেরকে “ক্লাইমেট চেঞ্জমেকার” হিসেবে গড়ে তুলতে কাজ করবে।

বগুড়ার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষার্থীকে জলবায়ুর প্রভাব , সচেতনতা ও ঝুঁকি মোকাবেলা সম্পর্কে জানানোর মাধ্যমে শুরু হবে হ্যালোর কাজ।

এরপর বিদ্যালয় প্রাঙ্গণের পচনশীল ও অপচনশীল বর্জ্য ব্যবস্থাপনা করে জৈব সার তৈরির মাধ্যমে একটি অর্গানিক বাগান তৈরি করা।

ফেলনা প্লাস্টিক ব্যবহার করে সৌখিন জিনিসপত্র তৈরি করাসহ—পরিবেশ বিপর্যয় সৃষ্টি করে এমন ব্যবহারযোগ্য পণ্য দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা। 

প্রশিক্ষণ প্রাপ্ত এই ১০০ জন শিক্ষার্থী যাতে পরবর্তীতে বিদ্যালয়ের আরো অসংখ্য শিক্ষার্থীকে জলবায়ু সম্পর্কে সচেতন করতে পারে সেজন্য প্রতিষ্ঠা করা হবে “হ্যালো জলবায়ু চেঞ্জমেকার ক্লাব”। যার মূল লক্ষ্যই হচ্ছে সুন্দর ও টেকসই বাসযোগ্য আগামী তৈরি করা।


আসুন হাত হাতে হাত রাখি - হ্যালো!